পেজ ভিজিট: ২৬,৮৩,৭২৪ | অনলাইন: ১৪
English
বিভাগ অনুসারে দেখুন

ময়মনসিংহ জেলায় দুই থেকে চার দিনের ট্যুর প্ল্যান


জেলার ভিডিও দেখুন
Card image cap

ময়মনসিংহ জেলায় দুই থেকে চার দিনের ট্যুর প্ল্যান

Card image cap

ময়মনসিংহ জেলায় এক দিনের ট্যুর প্ল্যান


ময়মনসিংহ জেলার দুই থেকে চার দিনের ট্যুর প্ল্যান


ট্যুর প্ল্যান: নজরুল স্মৃতিকেন্দ্র, ত্রিশাল, শহীদ আব্দুল জব্বার জাদুঘর, শশী লজ, গৌরীপুর হাউজ, রাজ রাজেশ্বরী ওয়াটার ওয়ার্কস, কালুশাহ বা কালশার দিঘি, মহারাজ সূর্যকান্তের বাড়ি, চীনা মাটির টিলা, মনসাপাড়া সেভেনথ ডে এডভেন্টিস্ট সেমিনারী, গারো পাহাড়, মুক্তাগাছা জমিদার বাড়ী, অর্কিড বাগান, আলাদিনস্ পার্ক, সন্তোষপুর রাবার বাগান, আলেকজান্ডার ক্যাসেল, শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা, স্বাধীনতা স্তম্ভ, কাদিগর জাতীয় উদ্যান


সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ মাই ট্যুর বিডি চলে এসেছে ময়মনসিংহ জেলায়। এই জেলার বিখ্যাত সব ঘুরে দেখার জায়গাসমুহ নিয়ে আমাদের আজকের আয়োজন। সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে ময়মনসিংহ জেলা সম্পর্কে জেনে নেয়া জাক।


ময়মনসিংহ বিভাগীয় শহর রাজধানী ঢাকা থেকে ১২০ কিলোমিটার দূরত্বে অবস্থিত।  বর্তমানে সাধারণত তিন থেকে সাড়ে তিন ঘন্টায় ঢাকা থেকে পৌঁছানো যায় ময়মনসিংহ। 


ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে রাজস্ব আদায়, প্রশাসনিক সুবিধা বৃদ্ধি এবং বিশেষ করে স্থানীয় বিদ্রোহ দমনের জন্য এই জেলা গঠন করা হয়। ১৭৮৭ সালের ১ মে তারিখে এই জেলা প্রতিষ্ঠিত হয়। ময়মনসিংহ শহর ১৮১১ সালে হয় । শহরের জন্য জায়গা দেন মুক্তাগাছার জমিদার রঘুনন্দন আচার্য। 




এই জেলা ঘুরে দেখার জন্য খুব ভোরে বাস অথবা ট্রেনে চড়ে চলে জেতে হবে ময়মনসিংহ শহরে। ভ্রমন সুবিধারতে আমরা বাস এ গিয়ে ত্রিশাল নেমে যাই। শীতকাল হওয়াতে রকমারি ভর্তা, পিঠা এবং গরম গরম রেশমি জেলাপির স্বাদ নিতে পারি। ত্রিশাল বাস স্ট্যান্ড থেকে অল্প দুরত্তে নামাপারা বটতলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অবস্থান। বিশ্ববিদ্যালয়টি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। এখানে বর্তমানে প্রায় ৭ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। বিশ্ববিদ্যালয় গেইটের পাশেই রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজরিত 'বটতলা'। কবি নজরুল ছোট বেলায় এই বটগাছের নিচে বসে বাঁশি বাজাতেন। 


আরেকটু সামনেই ব্যাপারী বাড়িতে স্থাপিত হয়েছে "নজরুল স্মৃতিকেন্দ্র"।  স্মৃতিকেন্দ্রের নীচ তলায় রয়েছে সম্মেলন কেন্দ্র। দোতলায় রয়েছে কবির হাতে লেখা কবিতা, গান ও চিঠির সহস্রাধিক সংগ্রহ। নজরুল স্মৃতিকেন্দ্রটি বিশ্ববিদ্যালয়ের কাছে হওয়ার কারণে প্রতিদিন অনেক দর্শনার্থী এখানে আসেন । 


এবার আমরা চলে যাচ্ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। প্রায় ১২০০ একর জায়গা নিয়ে ব্রম্মপুত্র নদের কূল ঘেঁষে প্রতিষ্ঠিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ১৯৬১ সালে কার্যক্রম শুরু করে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে রয়েছে বোটানিক্যাল গার্ডেন, হর্টিকালচার ফিল্ড, ফুলের বাগান, আম বাগান, লিচুর বাগান, সবুজ মাঠ, লেক, ফিস মিউজিয়াম, কৃষি মিউজিয়াম, বিভিন্ন ফসলের ক্ষেত, মাছ চাষের পুকুর, গবাদী পশুর খামার, নান্দনিক সড়ক এবং বিভিন্ন দর্শনীয় ভাস্কর্য। 


বিশ্ববিদ্যালয়টির পাশে ব্রম্মপুত্র নদের অপরুপ দৃশ্য যে করো মণকে সতেজ করে দিবে। এবার আমরা চলে যাব শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা। এখানে বিখ্যাত চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের উল্লেখযোগ্য চিত্রকর্মসমূহ সংরক্ষিত আছে। ১৯৭৫ সালে স্থাপিত এই সংগ্রহশালাটি শহরের উত্তর প্রান্তে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত। 


এখান থেকে ১ কিলোমিটার দূরে অবস্থিত আলেক্সান্ডার ক্যাসেল। এই ভবনটি নির্মাণে লোহার ব্যবহারের কারণে এটি লোকমুখে "লোহার কুঠি" নামেও পরিচিত। রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, লর্ড কার্জন, চিত্তরঞ্জন দাশ, নওয়াব স্যার সলিমুল্লাহ, কামাল পাশা, মৌলভী ওয়াজেদ আলী খান পন্নী, নেতাজী সুভাষ চন্দ্র বসু সহ অনেক বিখ্যাত বাক্তিবর্গ এখানে এসেছিলেন। 


প্রায় ৪৫০ মিটার দুরত্বে শহরের প্রান কেন্দ্রে অবস্থিত মহারাজা শশীকান্ত আচার্যের নান্দনিক রাজবাড়ী শশী লজ। জনপ্রতি ১০ টাকা টিকিট কেটে প্রাচীন এই বাড়িটি ঘুরে দেখতে পারেন। জমিদার আমলের অনেক আসবাবপত্র এখানে প্রদর্শনীর জন্য রাখা আছে। 


এখান থেকে পাঁচ মিনিটের দুরত্তে দেখে নিবেন কাঠ, লোহা, টিন দিয়ে নির্মিত জমিদার আমলের আরেকটি দিতল ভবন। এই জমিদার বাড়িটি ১৮২৮ সালে মহারাজা শশীকান্ত সেনের শাসনামলে জমিদার ব্রজেন্দ্র কিশোর চীন থেকে মিস্ত্রি এনে প্রতিষ্ঠা করেন।


আমাদের এবারের গন্তব্য গৌরীপুর আনন্দ কিশোর জমিদার বাড়ি। বর্তমানে জমিদার আনন্দ কিশোরের বাড়িটি 'গৌরীপুর মহিলা কলেজ' হিসেবে ব্যবহৃত হচ্ছে।  এই বাড়ির পাশেই রয়েছে বঙ্গবন্ধু চত্বর এবং মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভ। এর কাছেই আছে  সুরেন্দ্র প্রসাদ লাহীড়ী জমিদার বাড়ি। নান্দনিক নির্মাণশৈলীতে নির্মিত বাড়িটির দেয়াল থেকে নানা কারুকার্য খসে পড়লেও বাড়িটির সৌন্দর্য এখনো পর্যটকদের মুগ্ধ করে। জমিদার সুরেন্দ্র প্রসাদ লাহড়ীর বাড়িটি 'গৌরীপুর সরকারী কলেজ' হিসেবে ব্যবহৃত হচ্ছে। কলেজের ভেতরে রয়েছে শতবর্ষী প্রাচীন রাধাগোবিন্দ মন্দির।


আমাদের এবারের গন্তব্য মুক্তাগাছা উপজেলা। মুক্তাগাছা শহরেই রয়েছে আভিজাত্য পূর্ণ মুক্তাগাছা জমিদার বাড়ি। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে প্রায় ১০০ একর জায়গার উপর নির্মিত এই বাড়িটির ভেতরের অংশে রয়েছে বেশ কয়েকটি অপরূপ ভবন। প্রতিটি ভবনের কারুকার্য দেখেই দৃষ্টি জুড়িয়ে যাবে। এই বাড়ির অর্ধেক অংশ এখন কলেজ হিসেবে ব্যাবহিত হচ্ছে। এখান থেকে ২০০ মিটার দুরত্তে নির্মাণ করা হয়েছে মুক্তাগাছা শিশু পার্ক। সুন্দর ছায়াযুক্ত এই পার্কটি ঘুরে দেখে চলে যাচ্ছি মুক্তাগাছা জোড় মন্দির। তৎকালীন জমিদার রঘু নন্দনের স্ত্রী মহারানী বিমলা দেবী স্থাপিত পাশাপাশি অবস্থিত মন্দির দুটির উচ্চতা প্রায় ৯০ ফুট।


 মুক্তাগাছা শহরেই পেয়ে যাবেন এখানকার বিখ্যাত মণ্ডা। এই মণ্ডার স্বাদ অতুলনীয়। শহরের পাশেই রয়েছে ১৯১১ সালে রাজা ব্রজেন্দ্র কিশোর প্রতিষ্ঠিত আর কে হাই স্কুলে। ব্রিটিশ নির্মাণশৈলীতে নির্মিত শতবর্ষী ভবনগুলোতে এখনও শ্রেণী কার্যক্রম চলমান রয়েছে। 


আমাদের এবারের গন্তব্য ময়মনসিংহ জেলার বিনোদনকেন্দ্র আলাদিনস্ পার্ক যা- ফুলবাড়ীয়া উপজেলায় অবস্থিত। এর আয়তন ২৫ একর। পার্কটিতে প্রায় ১০টি বিভিন্ন প্রকারের রাইড রয়েছে। এটি ময়মনসিংহের পিকনিকস্পট।


এখান থেকে যেতে হবে আমাদের শেষ গন্তব্য সন্তোষপুর রাবার বাগান। সন্তোষপুর রাবার বাগান ময়মনসিংহ জেলার একটি ঐতিহ্যবাহী স্থান। এটি প্রায় ১০৬ একর জমি নিয়ে অবস্থিত। এখানে প্রতিদিন অনেক দর্শনার্থী আসেন। বাগানের অভ্যন্তরে বিরল প্রজাতির বানরের বসবাস রয়েছে। 


এই বাগানের পাশেই অনেক বিস্তৃতি এলাকা জুড়ে রয়েছে আনারস বাগান। আনারস এই এলাকার অর্থনৈতিক ফল। এখান থেকে গারো বাজার হয়ে ঢাকায় রউনা দিতে হবে।


এখানেই শেষ হলো আমাদের ময়মনসিংহ জেলা ভ্রমন। ভ্রমন সম্পর্কিত সকল তথ্য এবং ভিডিও দেখতে মাই টুর বিডি ইউটিউব চ্যানেল এবং ফেইসবুক পেজটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।


বিজ্ঞাপন - অনলি টুটুল

Like My Facebook

সর্বশেষ

মিরিঞ্জা ভ্যালি

বান্দরবান ,চট্রগ্রাম

21 Nov 2024

সংগ্রামপুঞ্জি ঝর্ণা

সিলেট ,সিলেট

11 Jan 2024

চেয়ারম্যান ঘাট

নোয়াখালী ,চট্রগ্রাম

10 Jan 2024

নলচিড়া ঘাট, হাতিয়া

নোয়াখালী ,চট্রগ্রাম

09 Jan 2024

ড্রিম ওয়ার্ল্ড পার্ক

নোয়াখালী ,চট্রগ্রাম

07 Jan 2024

যোগীর ভবন

বগুড়া ,রাজশাহী

06 Jan 2024 | ভিডিও দেখুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী ,রাজশাহী

05 Dec 2023

মা ভবানী মন্দির

বগুড়া ,রাজশাহী

04 Dec 2023 | ভিডিও দেখুন

ওয়ান্ডারল্যান্ড পার্ক

বগুড়া ,রাজশাহী

22 Aug 2023 | ভিডিও দেখুন

বাঘা মসজিদ

রাজশাহী ,রাজশাহী

03 Jul 2023

Creating Document, Do not close this window...