ধামরাই জগন্নাথ রথ বাংলাদেশের
ধামরাই উপজেলায় অবস্থিত হিন্দু দেবতা জগন্নাথের প্রতি উৎসর্গিকৃত একটি রথমন্দির। প্রতি
বছর রথযাত্রার দিন একটি সুবিশাল ছয়তলা রথে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মূর্তি আরূঢ়
করে শোভাযাত্রার আয়োজন করা হয় এখানে। রথটি হিন্দু দেবদেবীর নানা ছবিতে সজ্জিত থেকে।
এই রথযাত্রাটিই বাংলাদেশ
ভূখণ্ডের সর্বাধিক প্রাচীন ও দেশের বৃহত্তম রথযাত্রা। সারা দেশ থেকে পূণ্যার্থীরা এই
রথযাত্রায় অংশগ্রহণ করতে আসেন।ঊনবিংশ শতাব্দীতে জমিদারেরা বার্ষিক রথযাত্রার সময়
৬০ ফুট দীর্ঘ রথ নির্মাণ করিয়েছিলেন। ১৯৭১ সালের যুদ্ধে পাকিস্তানী বাহিনী এই রথটি
পুড়িয়ে দিলে একটি নতুন রথ পরে নির্মিত হয়। প্রথম থেকেই দায়িত্বভার বহন করে আসছিল
রায় মৌলিক সম্প্রদায়। বর্তমান যশোমাধব পরিচালনা কমিটির মাধ্যমে পরিচালনা করছেন ধামরাই
রথযাত্রা।
রথ উৎসব, রথ মেলা এক মাস
দীর্ঘ একটি মেলা, এবং এটি বাংলা পজিকার সাথে সংযুক্ত। সাধারণত আষাঢ় মাসে এটি অনুষ্ঠিত
হয়। শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে প্রতিবছর রথযাত্রা অনুষ্ঠিত হয়। ৯ দিন পর উল্টো
রথ।সাধারণত জুনের সময়, তবে মাঝে মাঝে এটি জুলাইতেও অনুষ্ঠিত হয়। উৎসব ধামরাইয়ের
প্রধান সড়কের পাশে অনুষ্ঠিত হয়। বিভিন্ন ধরনের পণ্য বিক্রির জন্য বিভিন্ন স্টল স্থাপনের
পাশাপাশি দেশবিখ্যাত সার্কাস দল,নাগরদোলা, পুতুল নাচ, চুড়ি নিয়ে হাজির হয় বেদেনীরা,
মৃত্যুকূপে মোটরসাইকেল কাঠের বৃত্তের মধ্যে ঘোরানো হয়, শিশুদের জন্য কাঠের, বাঁশের,
মাটির খেলনা, কুটির শিল্প, তৈজসপত্র, ফার্নিচার ও খাদ্যদ্রব্য যেমন খই,
মুড়ি-মুড়কিসহ বিভিন্ন ধরনের পণ্যের পসরা বসে মেলায়।সাধারণত বাংলা বছরের আষাঢ় মাসের শেষ সপ্তাহে বাংলাদেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের রথের মেলা বসে৷ সবচেয়ে বড় রথের মেলা বসে সাভারের ধামরাইয়ে৷ এছাড়া কুষ্টিয়ার রথখোলার মেলা, রাজশাহীর পুঠিয়ার রথের মেলা,সিলেটের লামাপাড়া রথযাত্রার মেলা উল্লেখযোগ্য৷[উইকিপিডিয়া]
সাভারের ধামরাইয়ে, ঢাকার
গুলিস্তান থেকে গুলিস্তান- ধামরাই বাস আছে সেটা একেবারে গুলিস্তান থেকে শুরু করে সায়েন্সল্যাব,কলাবাগান,শ্যামলী,গাবতলি
হয়ে ঢুলিভিটা পর্যন্ত যায়।বা কেউ গাবতলি এসেও যেতে পারবেন।বা সাভার নবীনগর এসে ৫/১০
টাকা বাস ভাড়ায় ঢুলিভিটায় যেতে পারবেন। বাস থেকে নেমে হেটে মেলায় যেতে হতে পারে কারন
সিকিউরিটির জন্য পুলিশ রিক্সা,অটো অনেক সময় যেতে দেয়না।
Like My Facebook
মিরিঞ্জা ভ্যালি
বান্দরবান ,চট্রগ্রাম
21 Nov 2024
সংগ্রামপুঞ্জি ঝর্ণা
সিলেট ,সিলেট
11 Jan 2024
চেয়ারম্যান ঘাট
নোয়াখালী ,চট্রগ্রাম
10 Jan 2024
নলচিড়া ঘাট, হাতিয়া
নোয়াখালী ,চট্রগ্রাম
09 Jan 2024
ড্রিম ওয়ার্ল্ড পার্ক
নোয়াখালী ,চট্রগ্রাম
07 Jan 2024
যোগীর ভবন
বগুড়া ,রাজশাহী
06 Jan 2024 | ভিডিও দেখুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী ,রাজশাহী
05 Dec 2023
মা ভবানী মন্দির
বগুড়া ,রাজশাহী
04 Dec 2023 | ভিডিও দেখুন
ওয়ান্ডারল্যান্ড পার্ক
বগুড়া ,রাজশাহী
22 Aug 2023 | ভিডিও দেখুন
বাঘা মসজিদ
রাজশাহী ,রাজশাহী
03 Jul 2023
Creating Document, Do not close this window...