পেজ ভিজিট: ২৬,৪১,৯০০ | অনলাইন: ৮
English
বিভাগ অনুসারে দেখুন

মাওলা বক্স মেমরিয়াল ট্রাস্ট


পরিচিতি

এটি মূলত একটি দাতব্য চিকিৎসালয়, তবে মাওলা বক্স মেমরিয়াল ট্রাস্ট একাধারে এর লাইব্রেরী + ছোট হাসপাতাল + সংগ্রহশালা। ‘দাও আলো, দাও জীবন এমন স্লোগানে পুরান ঢাকার হাজারও মানুষের চোখে আলো ফিরিয়ে দিচ্ছে মাওলা বক্স সরদার দাতব্য চক্ষু হাসপাতাল। এইখানে আপনি যেমন ১০ টাকার বিনময়ে চোখের ডাক্তার দেখাতে পারবেন, তেমনি এই গ্রন্থশালা থেকে আপনি পুরানো ঢাকার ইতিহাস সম্পর্কে জানতে পারবেন।

ভিতরে প্রবেশ করে রিসিপশন পেরিয়েই দেখবেন উপরে ওঠার সিড়ি এবং সিড়ির উপরের পুরোটায় গাছ দ্বারা আচ্চাদিত। সিড়ি দিয়ে উঠেই দেখবেন লাইব্রেরী এবং গ্রন্থশালা। এই গ্রন্থশালাতে রহেছে বহু পূরানো আমলের বই,শুধুমাত্র ঢাকার না অন্যান্য জেলার ইতিহাতসের বই ও আছে এখানে,রহেছে পড়ার জন্য সুন্দর পরিবেশ। শেল্ফের ভেতর আছে ঐতিহ্যবাহী কয়েকটি হুক্কা। আছে সর্দার পরিবারের থালা-বাটি-গ্গ্নাস-পিরিচ। দেয়ালে টানানো আছে প্রায় শতবর্ষী তিনটি জাপানি ঘড়ি।

আন্টাঘরের ময়দান বা বাহাদুর শাহ পার্কে যে আন্টা খেলা হতো সেই আন্টা সংগৃহীত আছে ঢাকা কেন্দ্রে। সাজানো আছে বন্দুকের কার্তুজ রাখার চামড়ার ব্যাগ, মোরগ-পোলাওয়ের ডিশ। আলমিরাতে শোভা পাচ্ছে সর্দার পরিবারের সোনা-রূপার জরি দিয়ে তৈরি জামা-কাপড়, বৈদ্যুতিক রেকর্ড প্লেয়ার, পুরনো টেলিফোন সেট। আছে নানা রকম কাগজপত্র ও আলোকচিত্র। রূপার পানদান ও গোলাপ জলদানি দেখে চোখ জুড়াবে দর্শনার্থীর। সবার জন্য উন্মুক্ত এ সুন্দর সংগ্রহশালাটি প্রতিদিন খোলা থাকে বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত। শুক্রবার খোলা থাকে সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। হাসপাতাল সূত্রে জানা যায়, মাওলা বক্স সরদার নামের এক পঞ্চায়েত প্রধান পুরান ঢাকার ফরাশগঞ্জ এলাকার দানবীর ছিলেন। জীবদ্দশায় তিনি বহু মানুষের উপকার করেছেন।

১৯৮৭ সালের ১৫ জানুয়ারি মৃত্যুর আগে তিনি ছেলে ও দুই মেয়েকে মানবতার কল্যাণে তার সম্পত্তি ব্যবহারের কথা বলে যান। বাবার শেষ ইচ্ছা পূরণে মাওলা বক্সের ছেলে মোহাম্মদ আজিম বক্স পুরান ঢাকার ২৪, মনিমোহন দাস লেনে নির্মাণ করেন মাওলা বক্স মেমোরিয়াল ট্রাস্ট। ট্রাস্টের অধীনে মানবতার সেবায় চারটি প্রকল্প হাতে নেয়া হয়। এর মধ্যে অন্যতম হলো দুস্থ ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ প্রকল্প। এই উপরের তলায়, গ্রন্থশালা এবং লাইব্রেরী এর পাশে রহেছে সুন্দর সাজানো গোছানো একটি বাগান।(আজিজুল ইসলাম)

অবস্থান ও যাতায়াত

পুরান ঢাকার ফরাশগঞ্জ এলাকার ২৪, মনিমোহন দাস লেনে

বিজ্ঞাপন - অনলি টুটুল

Like My Facebook

সর্বশেষ

মিরিঞ্জা ভ্যালি

বান্দরবান ,চট্রগ্রাম

21 Nov 2024

সংগ্রামপুঞ্জি ঝর্ণা

সিলেট ,সিলেট

11 Jan 2024

চেয়ারম্যান ঘাট

নোয়াখালী ,চট্রগ্রাম

10 Jan 2024

নলচিড়া ঘাট, হাতিয়া

নোয়াখালী ,চট্রগ্রাম

09 Jan 2024

ড্রিম ওয়ার্ল্ড পার্ক

নোয়াখালী ,চট্রগ্রাম

07 Jan 2024

যোগীর ভবন

বগুড়া ,রাজশাহী

06 Jan 2024 | ভিডিও দেখুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী ,রাজশাহী

05 Dec 2023

মা ভবানী মন্দির

বগুড়া ,রাজশাহী

04 Dec 2023 | ভিডিও দেখুন

ওয়ান্ডারল্যান্ড পার্ক

বগুড়া ,রাজশাহী

22 Aug 2023 | ভিডিও দেখুন

বাঘা মসজিদ

রাজশাহী ,রাজশাহী

03 Jul 2023

Creating Document, Do not close this window...