পেজ ভিজিট: ২৬,৫৫,২৮০ | অনলাইন: ২
English
বিভাগ অনুসারে দেখুন

গিয়াস উদ্দিন আযম শাহ্ এর মাজার


পরিচিতি

গিয়াসউদ্দিন আজম শাহ (শাসনকাল ১৩৮৯-১৪১০) ছিলেন প্রথম ইলিয়াস শাহি রাজবংশের তৃতীয় সুলতান। তিনি তৎকালীন বাংলার সুপরিচিত সুলতানদের অন্যতম ছিলেন। তার প্রকৃত নাম আজম শাহ। সিংহাসন আরোহনের পর তিনি গিয়াস উদ্দিন আজম শাহ নাম ধারণ করেন। তিনি যুদ্ধর চেয়ে মিত্রতা ও কূটনীতির মাধ্যমে রাজ্যকে সমৃদ্ধ করতে বেশী আগ্রহী ছিলেন। শাসনের প্রাথমিক পর্যায়ে তিনি কামরূপের বিরুদ্ধে একটি সামরিক অভিযান পরিচালনা করেন। তবে অঞ্চল জয়ের চেয়ে শাসন সুসংহত করার প্রতি তার মনোনিবেশ বেশি ছিল। জৌনপুরের খাজা জাহানের নিকট তিনি দূত ও উপহার প্রেরণ করেন। সমকালীন চৈনিক সম্রাট ইয়ং লির সাথে তার সুসম্পর্ক ছিল। ১৪০৫, ১৪০৮ ও ১৪০৯ সালে তিনি চীনে দূত প্রেরণ করেন। ইয়ং লিও তার কাছে দূত ও উপহার পাঠান। গিয়াসউদ্দিন আজম শাহ মক্কা ও মদিনায়ও দূত প্রেরণ করেন। এই দুই স্থানে গিয়াসিয়া মাদ্রাসা নামক দুটি মাদ্রাসা নির্মাণে তিনি আর্থিক সাহায্য প্রদান করেন। তার শাসনামলে জমিদার রাজা গণেশ নিজের ক্ষমতা বৃদ্ধি করেন। গিয়াসউদ্দিন আজম শাহ পন্ডিত ও কবিদের সমাদর করতেন। পারস্যের কবি হাফিজের সাথে তার পত্রবিনিময় হত। বাঙালি মুসলিম কবি শাহ মুহম্মদ সগীর তার বিখ্যাত রচনা ইউসুফ জুলেখা এ সময়ে সম্পন্ন করেন। এসময় কৃত্তিবাসেররামায়ণবাংলায় অনুবাদ করা হয়। মাজারটি পাঁচপীর দরগার শতফুট পূর্বে এবং পুরনো শহর দক্ষিন উপকন্ঠে স্থানীয়ভাবে মাঘ দীঘি নামে পরিচিত একটি শুস্ক পুকুরের এক প্রান্তে অবস্থিত। মনোরস কষ্টি পাথরে ভাস্কর্য শিল্প অলংকৃত শিলালিপি সম্বলিত একটি টেবিলের উপর স্থাপন করা যা একটি কোরামের শীর্ষ কালো কাসল্টের একটি একক ব্লক নিয়ে গঠিত। জেমস ওয়াইজ এর মতে,মাজারটির উপরের অংশ পাথর স্তম্ভ বিশিষ্ট একটি ঘের দ্বারা বিষ্টিত। পাথরের উপরের বাটালি দ্বারা কাটা কাজের সঙ্গে প্রসাধিত ছিল। আজ কেবলমাত্র মাজারটির পূর্ব দিকে প্রসাধন দেখা যায়।মাজারের ভাস্কর্য অনেকটা আদিনা মসজিদের ভাস্কর্যের অনুরূপ। মাজারটি আনুমানিক ১৪১০ খ্রিস্টাব্দে সুলতান গিয়াসউদ্দিন আজমশাহ কবরের উপর প্রতিষ্ঠিত হয়।

অবস্থান ও যাতায়াত

মাজারটি বাংলাদেশের সুলতানি আমলের নিকটতম বিদ্যমান কাঠামো যা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় শাহচিলাপুরে অবস্থিত। ঢাকা থেকে ঢাকা-চট্রগ্রাম জাতীয় মহাসড়ক পথে বাসে করে মোগরাপাড়া চৌরাস্তা অতপর সি.এন.জি/রিক্সা দিয়ে প্রায় ২৮ কি.মি. যাতায়াত ভাড়া মাত্র ৬৫/- টাকা।

বিজ্ঞাপন - অনলি টুটুল

Like My Facebook

সর্বশেষ

মিরিঞ্জা ভ্যালি

বান্দরবান ,চট্রগ্রাম

21 Nov 2024

সংগ্রামপুঞ্জি ঝর্ণা

সিলেট ,সিলেট

11 Jan 2024

চেয়ারম্যান ঘাট

নোয়াখালী ,চট্রগ্রাম

10 Jan 2024

নলচিড়া ঘাট, হাতিয়া

নোয়াখালী ,চট্রগ্রাম

09 Jan 2024

ড্রিম ওয়ার্ল্ড পার্ক

নোয়াখালী ,চট্রগ্রাম

07 Jan 2024

যোগীর ভবন

বগুড়া ,রাজশাহী

06 Jan 2024 | ভিডিও দেখুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী ,রাজশাহী

05 Dec 2023

মা ভবানী মন্দির

বগুড়া ,রাজশাহী

04 Dec 2023 | ভিডিও দেখুন

ওয়ান্ডারল্যান্ড পার্ক

বগুড়া ,রাজশাহী

22 Aug 2023 | ভিডিও দেখুন

বাঘা মসজিদ

রাজশাহী ,রাজশাহী

03 Jul 2023

Creating Document, Do not close this window...